পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বাৎসরিক অডিট

তাওহীদের ডাক ডেস্ক 7 বার পঠিত

১. খুলনা, ২৩শে জানুয়ারী, শুক্রবার : অদ্য বাদ আছর মোহাম্মাদীয়া জামে মসজিদ কমপ্লেক্সের (২য় তলায়) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর যেলা অফিসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ১৬ই জানুয়ারী ‘যুবসংঘ’ যেলা কর্তৃক ৫টি বিষয়ের উপর ‘গ্রন্থপাঠ প্রতিযোগিতা-২৬’ অনুষ্ঠিত হয়। যেখানে ৮টি কেন্দ্রে ৩টি ক্যাটাগরিতে ১৫১ অংশগ্রহণ করে। যেলা সভাপতি মুহাম্মাদ আল-আমীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজমুন নাসাব। 

অতঃপর পরদিন শনিবার সকাল ১১-টায় যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলা কার্যালয়ে বাৎসরিক অডিট অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি আল-আমীনের সভাপতিত্বে উক্ত অডিটে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান।

২. ত্রিশাল, ময়মনসিংহ, ৩০শে জানুয়ারী, সোমবার : অদ্য সকাল ৯-টা হ’তে ময়মনসিংহ-দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলা কার্যালয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা ও বাৎসরিক অডিট অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি হাফেয এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুন নূর। উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে বাৎসরিক অডিট সম্পন্ন হয়।

৩. চাঁপাই নবাবগঞ্জ, ১৯শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর থেকে দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসায় যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে বাৎসরিক অডিট অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ যেলা সভাপতি ছালেহ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিটে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও নওগাঁ যেলা সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান।

প্রশিক্ষণ

পতেঙ্গা, চট্টগ্রাম, ১৬ই জানুয়ারী ২০২৬, শুক্রবার : অদ্য সকাল ১০-টা থেকে ‘যুবসংঘ’ চট্টগ্রাম সাংগঠনিক যেলার উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি হাফেয মুহাম্মাদ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুর নূর। এছাড়া উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জসিম উদ্দীনসহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর অন্যান্য দায়িত্বশীল ও সুধীবৃন্দ।

মাসিক তাবলীগী ইজতেমা

শ্রীপুর, গাযীপুর, ২৯শে জানুয়ারী, শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘যুবসংঘ’ গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলার শ্রীপুর উপযেলার উদ্যোগে ১৪তম মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুন নূর। এছাড়া উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’ যেলা সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইদুল হক, প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহীন শেখ, সোহাদিয়া আহলেহাদীছ জামে মসজিদের ইমাম ও খতীব মুহাম্মাদ আসাদুল্লাহ। এছাড়া উক্ত ইজতেমায় বিভিন্ন স্তরের দায়িত্বশীল সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা

১. জয়পুরহাট, ১০ই জানুয়ারী, শনিবার : অদ্য বাদ আছর হ’তে এশা পর্যন্ত কোমরগ্রাম চারমাথা আহলেহাদীছ জামে মসজিদে এক ইসলামী হালাকা অনুষ্ঠিত হয়। উক্ত হালাকায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শায়েখ শরীফুল ইসলাম মাদানী। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আবুল কালাম।

২. ঢাকা ২৬শে ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ঢাকার বাংলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ‘প্রোডাক্টিভ রামাযান’ শীর্ষক এক আলোচনা সভা। ‘যুবসংঘ’ বাংলা কলেজ শাখার আহবায়ক মুহাইমিনুল হক রওনকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম।

সেমিনার

০৭ই ফেব্রুয়ারী ২০২৬, শনিবার : অদ্য বেলা ৩-টা হ’তে ‘যুবসংঘ’ ঢাকা কলেজের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় ইসলামী রাজনীতি ও নেতৃত্ব সচেতন তরুণদের জন্য বিশেষ সেমিনার। ‘যুবসংঘ’ ঢাকা কলেজ সভাপতি মুকাররম হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শায়খ শরীফুল ইসলাম মাদানী। এছাড়াও উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র ঢাকা যেলার অর্থ সম্পাদক শরীফুল আলম দীপু, ‘আন্দোলনে’র ঢাকা যেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলীম সরকার, পেশাজীবীর ঢাকা যেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ হাফিয, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক এবং ঢাবি সভাপতি মুহাম্মাদ আকরাম হোসেন প্রমুখ। 



আরও