সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 13 বার পঠিত
1. প্রশ্ন : মক্কা বিজয়ের পূর্বে রাসূল (ছাঃ) কত সদস্যের একটি দল পাঠান?
উত্তর : ৮ সদস্য বিশিষ্ট।
2. প্রশ্ন : উক্ত দলটি ‘ইযাম উপত্যকার দিকে কেন গিয়েছিল?
উত্তর : যাতে শত্রুরা ভাবে, অভিযান ঐদিকেই হবে।
3. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর অভিযান ফাঁস করতে চেয়েছিল কে?
উত্তর : হাতেব বিন আবু বালতা‘আহ (রাঃ)।
4. প্রশ্ন : হাতেবের চিঠিসহ মহিলাটিকে কোথায় পাওয়া যায়?
উত্তর : ‘খাখ’ নামক বাগিচার নিকট।
5. প্রশ্ন : ‘খাখ’ বাগিচাটি মদীনা থেকে কত দূরে অবস্থিত?
উত্তর : ১২ মাইল দূরে।
6. প্রশ্ন : মহিলাটি কোথা থেকে চিঠি বের করেছিল?
উত্তর : চুলের খোঁপা থেকে।
7. প্রশ্ন : মক্কা বিজয়ের উদ্দেশ্যে কত তারিখে মদীনা থেকে বের হন?
উত্তর : ৮ম হিজরীর ৭ই রামাযান শুক্রবার।
8. প্রশ্ন : মক্কা বিজয়ে রাসূল (ছাঃ)-এর সাথী ছিল কতজন?
উত্তর : দশ হাযার।
9. প্রশ্ন : ঐ সময় মদীনার প্রশাসক ছিলেন কে?
উত্তর : আবু রুহুম কুলছূম আল-গেফারী (রাঃ)।
10. প্রশ্ন : কুরাউল গামীম মক্কা থেকে কতদূরে অবস্থিত?
উত্তর : ৪২ কি.মি. দূরে।
11. প্রশ্ন : কুদাইদ কি?
উত্তর : একটি ঝর্ণার নাম।
12. প্রশ্ন : জুহফা কোথায় অবস্থিত?
উত্তর : মদীনা থেকে মক্কার পথে ১৮৭ কি. মি. দূরে।
13. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর চাচাতো ও দুধ ভাইয়ের নাম কি?
উত্তর : আবু সুফিয়ান মুগীরাহ ইবনুল হারেছ।
14. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর বড় চাচার নাম কি?
উত্তর : হারেছ বিন আব্দুল মুত্ত্বালিব।
15. প্রশ্ন : আবু সুফিয়ান ইবনুল হারেছ কিভাবে রাসূল (ছাঃ)-এর দুধ ভাই হয়েছিলেন?
উত্তর : তিনিও হালীমা সা‘দিয়াহর দুধ পান করেছিলেন।
16. প্রশ্ন : ক্ষমাপ্রাপ্তির পর তিনি কত লাইন কবিতা পাঠ করেন?
উত্তর : ৯ লাইন।
17. প্রশ্ন : আবু সুফিয়ান ইবনুল হারেছের দুই ছেলের নাম কি?
উত্তর : জা‘ফর ও আব্দুল্লাহ (রাঃ)।