- প্রশ্ন : মুতার যুদ্ধে মুসলিম বাহিনীর কতজন শহীদ হন?
উত্তর : মাত্র ১২ জন।
- প্রশ্ন : মুতার যুদ্ধে সেনাপতি খালেদ বিন অলীদের কতটি তরবারি ভেঙ্গেছিল?
উত্তর : ৯টি তরবারি।
- প্রশ্ন : এ যুদ্ধে কোন ছাহাবী দু’হাত হারিয়েছিলেন?
উত্তর : জা‘ফর বিন আবু ত্বালিব (রাঃ)।
- প্রশ্ন : কোন ছাহাবীর উপাধি ‘যুল-জানাহাইন?
উত্তর : জা‘ফর বিন আবু ত্বালিব (রাঃ)।
- প্রশ্ন : সারিইয়া যাতুস সালাসেল কত হিজরীতে হয়েছিল?
উত্তর : ৮ম হিজরীর জুমাদাল আখেরাহ।
- প্রশ্ন : এ যুদ্ধের সেনাপতি কে ছিলেন?
উত্তর : আমর ইবনুল ‘আছ (রাঃ)।
- প্রশ্ন : প্রচন্ড শীতে মৃত্যুর আশংকায় ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করে ছালাতে ইমামতি করেন কে?
উত্তর : আমর ইবনুল ‘আছ (রাঃ)।
- প্রশ্ন : সারিইয়া আবু ক্বাতাদাহ কখন হয়েছিল?
উত্তর : ৮ম হিজরীর শা‘বান মাস।
- প্রশ্ন : মক্কা বিজয় কখন অনুষ্ঠিত হয়?
উত্তর : ৮ম হিজরীর ১৭ই রামাযান সোমবার মোতাবেক ৮ই জানুয়ারী ৬৩০ খৃ.।
- প্রশ্ন : মক্কা বিজয়ে রাসূলের কতজন ছাহাবী ছিলেন?
উত্তর : ১০,০০০ ছাহাবী।
- প্রশ্ন : রাসূল (ছাঃ) হিজরতের কত দিন পর মক্কায় আসেন?
উত্তর : ৭ বছর ৩ মাস ২৭ দিন পর বিজয়ীর বেশে।
- প্রশ্ন : বনু খোযা‘আহ কোথায় বসবাস করত?
উত্তর : মক্কার নিম্নভূমি ‘ওয়াতীর’ নামক প্রস্রবণের ধারে।
- প্রশ্ন : ‘আমের বিন সালেম রাসূলের নিকট কত লাইন কবিতা পাঠ করেছিলেন?
উত্তর : সাড়ে আট লাইন।
- প্রশ্ন : ‘হুলাইল’ কে ছিলেন?
উত্তর : বায়তুল্লাহর তত্ত্বাবধায়ক বনু খোযা‘আহ গোত্রের সর্বশেষ নেতা ছিলেন।
- প্রশ্ন : হুলাইলের কন্যা ও জামাতার নাম কি?
উত্তর : কন্যা হুবাই ও জামাতা কুছাই বিন কিলাব।
- প্রশ্ন : হুলাইলের মৃত্যুর পর মক্কার তত্ত্বাবধায়ক কে হন?
উত্তর : হুলাইলের জামাতা কুছাই বিন কিলাব।