- প্রশ্ন : সারিইয়া যাতু আত্বলাহ কত হিজরীতে হয়েছিল?
উত্তর : ৮ম হিজরীর রবীউল আউয়াল মাসে।
- প্রশ্ন : ইরাকবাসীদের জন্য হজ্জের মীক্বাত কোথায়?
উত্তর : যাতু ইরক্ব।
- প্রশ্ন : যাতু ইরক্ব মক্কা থেকে কতদূরে অবস্থিত?
উত্তর : মক্কা থেকে উত্তরে ৯৪ কি. মি. দূরে অবস্থিত।
- প্রশ্ন : ওমরাতুল ক্বাযা থেকে ফিরে রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় কত মাস অবস্থান করেন?
উত্তর : চার মাস।
- প্রশ্ন : মুতার যুদ্ধ কত হিজরীতে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ৮ম হিজরীর জুমাদাল ঊলা মাসে।
- প্রশ্ন : মূতার যুদ্ধে কত জন সেনাপতি নির্ধারণ করা হয়?
উত্তর : তিন জন।
- প্রশ্ন : মূতার যুদ্ধে রাসূল কর্তক নির্ধারিত সেনাপতিদের নাম কি?
উত্তর : যায়েদ বিন হারেছাহ, জা‘ফর বিন আবু ত্বালেব এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা।
- প্রশ্ন : মুতার যুদ্ধে মুসলিম সৈন্য কত ছিল?
উত্তর : ৩০০০ হাযার।
- প্রশ্ন : মুতার যুদ্ধে শত্রুদের সৈন্য কত ছিল?
উত্তর : ২ লাখ।
- প্রশ্ন : মুতার যুদ্ধে শত্রুদের সেনাপতি কে ছিল?
উত্তর : বুছরার রোমক গবর্ণর শুরাহবীল বিন ‘আমর আল-গাসসানী।
- প্রশ্ন : মুতার যুদ্ধে সর্বশেষ সেনাপতি কে ছিলেন?
উত্তর : খালেদ বিন অলীদ (রাঃ)।
- প্রশ্ন : মুসলিম বাহিনী শামের কোন অঞ্চলে অবতরণ করেছিলেন?
উত্তর : মা‘আন (مَعَانُ) অঞ্চলে।
- প্রশ্ন : এ যুদ্ধে রোম সম্রাট কোথায় অবস্থান নিয়েছিল?
উত্তর : শামের বালক্বা অঞ্চলের মাআবে।
- প্রশ্ন : যুদ্ধ প্রাক্কালে কোন ছাহাবী ওজস্বিনী ভাষায় বক্তব্য দিয়েছিলেন?
উত্তর : আব্দুল্লাহ বিন রাওয়াহা (রাঃ)।
- প্রশ্ন : আব্দুল্লাহ বিন রাওয়াহা কত লাইন কবিতা পড়েন?
উত্তর : ৮ লাইন।
- প্রশ্ন : জা‘ফর বিন আবু ত্বালিবের ঘোড়ার নাম কি?
উত্তর : শাক্বরা (شَقْرَاءُ)।