সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 12 বার পঠিত
জোনাকি কনভেনশন হল, ঢাকা ১১ই জুলাই শনিবার : ‘জাহেলিয়াত বর্জন করি, অহি-র আলোয় সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১জুলাই শনিবার সকাল ৯-টা থেকে মাগরিব পর্যন্ত ঢাকার নয়াপল্টনস্থ জোনাকি কনভেনশন হলে অনুষ্ঠিত হ’ল ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬।
‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভাষণ প্রদান করেন ‘যুবসংঘে’র প্রতিষ্ঠাতা এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (আদর্শিক সংগঠন টিকিয়ে রাখতে কর্মীদের করণীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (সাংগঠনিক ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা), প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (বৈশ্বিক সাম্রাজ্যবাদী যুদ্ধনীতি ও মানবতার সংকট : মুসলিম উম্মাহর করণীয়), প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (চার দফা কর্মসূচী), গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (ধর্ষণ, খুন ও নৈতিক অবক্ষয় : ভয়াবহ জাহেলিয়াতের প্রতিকার), শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (অহি-র বিধানের আলোকে আদর্শ সমাজ বিনির্মাণের রূপরেখা), সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার (যুবসংঘের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন কর্মীদের দায়িত্ব), দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম (কর্মীদের ইখলাছ ও তাক্বওয়া ভিত্তিক জীবন গঠনের গুরুত্ব), শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম (মাল ও মর্যাদার লোভের ক্ষতিকর প্রভাব) ও অধ্যাপক মাওলানা জালালুদ্দীন (কর্মীদের ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক জীবনের ভারসাম্য রক্ষা), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার প্রিন্সিপাল হাফেয মুহাম্মাদ আখতার (সালাফী মানহাজের দাওয়াত-ই আহলেহাদীছ আন্দোলনের মূল ভিত্তি), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (সাংস্কৃতিক জাহেলিয়াত প্রতিরোধ : প্রেক্ষিত বিশ্বকাপ ক্রীড়া ও তারকাপ্রীতি), ‘যুবসংঘে’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (যুবকদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও দায়িত্ববোধ সৃষ্টিতে সংগঠনের ভূমিকা), সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এ. এস. এম. আযীযুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম (বিশুদ্ধ আক্বীদা প্রচার-প্রসারে উপমহাদেশের আহলেহাদীদের অবদান), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেয আব্দুল মতীন (ভ্রান্ত ফেরক্বা হিযবুত তাওহীদের স্বরূপ উন্মোচন) ও ড. মীযানুর রহমান (বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপটে বিশুদ্ধ আক্বীদা চর্চার গুরুত্ব), ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম (সোনামণি সংগঠনের মযবূতী : যেলা যুবসংঘের করণীয়), ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ছাবিত বিন হান্নান (ইসলামোফোবিয়া মোকাবিলায় যুবসমাজের ভূমিকা), এবং ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির (আল-‘আওনের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কার্যক্রম) প্রমুখ।
এতদ্ব্যতীত ‘যুবসংঘে’র বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম (বর্তমান চ্যালেঞ্জিং সমাজে দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তা), সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ (জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক প্রেক্ষাপটে কর্মীদের করণীয়), প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর (জেন জি (Gen Z) : দাওয়াতী কাজে নতুন চ্যালেঞ্জ), প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ (মুসলিম যুবসমাজের জাগরণই সমাজ পরিবর্তনের চাবিকাঠি), ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ (সালাফদের জ্ঞানচর্চার স্বরুপ : কর্মীদের করণীয়), কুমিল্লা যেলা সভাপতি রূহুল আমীন, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সহ-সভাপতি আব্দুর রায্যাক, বরিশাল যেলা সাধারণ সম্পাদক মা‘ছূম বিল্লাহ, রাজশাহী-পশ্চিম যেলা সভাপতি আবুল কাসেম, গাযীপুর-দক্ষিণ যেলা সভাপতি আলে ইমরান, বাগেরহাট যেলা সভাপতি ওবায়দুর রহমান, দিনাজপুর-পূর্ব যেলা সভাপতি সাইফুর রহমান, সাতক্ষীরা যেলা সভাপতি মুজাহিদুর রহমান, গাইবান্ধা-পশ্চিম যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আকরাম হোসাইন ও শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক প্রমুখ বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ছাত্র ছাকিবুল হাসান ও হাফেয আহনাফ মুবাশশির। ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য মীযানুর রহমান (জয়পুরহাট), ইয়াকূব আলী ও তানভীরুয্যামান (মেহেরপুর), আবুবকর ছিদ্দীক ও রাতুল আসলাম (রাজশাহী) এবং দ্বীন ইসলাম (সাতক্ষীরা)। অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাক্বীবুল ইসলাম এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক যয়নুল আবেদীন। এছাড়াও অন্যান্যগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সম্মেলনে ২০২৪-২৬ সেশনের সাংগঠনিক কার্যক্রম বিবেচনায় গাইবান্ধা-পশ্চিমকে শ্রেষ্ঠ সাংগঠনিক যেলা, গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামূনকে শ্রেষ্ঠ যেলা সভাপতি ও দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক রুস্তম আলীকে শ্রেষ্ঠ যেলা সাধারণ সম্পাদক হিসাবে পুরস্কৃত করা হয়। অগ্রসরমান যেলা হিসাবে নোয়াখালী ও অগ্রসরমান কলেজ হিসাবে ঢাকা কলেজকে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ সংগঠক হিসাবে কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক (কুমিল্লা), দিনাজপুর-পূর্ব যেলা সভাপতি মুহাম্মাদ সাইফুর রহমান ও গাযীপুর-উত্তর যেলা সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ :
সম্মেলনের পক্ষ থেকে সরকারের প্রতি নিম্নোক্ত প্রস্তাবনা সমূহ পেশ করা হয়। ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ প্রস্তাবনা পাঠ করেন ও উপস্থিত সকলে তা সমর্থন করেন।-
১. বাংলাদেশের সমাজ ও রাজনীতিকে পরিপূর্ণভাবে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে। অহি-র আলোকে রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় নীতিগত সহায়তার জন্য যোগ্য ও নিরপেক্ষ আলেমদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি পরামর্শক কমিটি গঠন করতে হবে।
২. আধুনিক জাহেলিয়াত ও আধিপত্যবাদী শক্তির যেকোন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি দেশের তরুণ সমাজকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে।
৩. মানব রচিত ব্রিটিশ ঔপনিবেশিক ও বৈষম্যমূলক আইনের করাল গ্রাস থেকে বিচার বিভাগকে মুক্ত করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ‘শারঈ বিচারব্যবস্থা’ চালু করতে হবে।
৪. শিক্ষাব্যবস্থা থেকে ধর্মনিরপেক্ষতাবাদ ও বিজাতীয় মতবাদের জাহেলিয়াত দূর করে সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি পাঠ্যপুস্তকে রাসূল (ছাঃ)-এর সীরাত অন্তর্ভুক্ত করতে হবে। নৈতিক অবক্ষয় রোধে সহশিক্ষা ব্যবস্থা বাতিল করে মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ও নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫. মূর্তি বা ভাস্কর্য নির্মাণের শিরকী প্রথা এবং ভিনদেশী অপসংস্কৃতির আগ্রাসণ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তরুণ সমাজকে ধ্বংসকারী আধুনিক জাহেলিয়াত তথা অনলাইন জুয়া, পর্ণোগ্রাফি রুখতে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
৬. ব্যবসায়ী সিন্ডিকেট, মজুতদারী, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে হবে। খাদ্যে ও ওষুধে ভেজাল প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সূদমুক্ত ইসলামী অর্থনীতি চালু করতে হবে।
৭. ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে এবং পানি আগ্রাসনের মতো আধিপত্যবাদী আচরণ রুখে দিতে রাষ্ট্রকে আপসহীন হ’তে হবে। ফিলিস্তীন ও ভারতসহ বিশ্বজুড়ে নির্যাতিত মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা রাখতে হবে।
৮. ইসলামের নামে জঙ্গীবাদ ও চরমপন্থাকে কঠোরভাবে দমন করতে হবে। পাশাপাশি কাদিয়ানী, হিজবুত তাওহীদসহ সকল বাতিল ফের্কা এবং সমাজে অনুপ্রবেশকারী শিরক-বিদ‘আতের অন্ধকার দূর করতে রাষ্ট্রকে আপসহীন পদক্ষেপ নিতে হবে।
৯. দেশের জনগণের জানমালের নিরাপত্তাহীনতার ভয়াবহতা দূর করতে হবে। অর্থাৎ খুন, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি নিশ্চিতে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সম্মেলন থেকে আমরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পুনর্বাসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
১০. যুবসমাজকে বেকারত্বের অভিশাপ ও হতাশাপূর্ণ জীবন থেকে রক্ষার্থে তাদেরকে বাস্তবমুখী শিক্ষা, কারিগরী ও আইটি খাতে দক্ষ করতে হবে এবং দেশেই তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদেরকে সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরী করে দিতে হবে।
উল্লেখ্য যে, সম্মেলনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। গ্রুপ ভিত্তিক পুরস্কার প্রপ্তদের তালিকা :
গ্রুপ :
ক (প্রাথমিক সদস্য ও সাধারণ)
প্রতিযোগিতার বিষয় : হিফযূল হাদীছ
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
আসিফ বিন ফারুক |
মারকায |
১ম |
|
২ |
আব্দুল্লাহ |
মারকায |
২য় |
|
৩ |
আল-আমিন |
মারকায |
৩য় |
প্রতিযোগিতার বিষয় : উপস্থিত
বক্তৃতা
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
ওয়ালিউল্লাহ বিন মাক্ববূল |
মারকায |
১ম |
|
২ |
আল-আমীন |
মারকায |
২য় |
|
৩ |
আব্দুল্লাহ আল-ফাহাদ |
গাযীপুর দক্ষিণ |
৩য় |
প্রতিযোগিতার বিষয় : ইসলামী জাগরণী
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
আব্দুল্লাহ আল-ফাহাদ |
গাযীপুর দক্ষিণ |
১ম |
|
২ |
আরিফুল ইসলাম |
কুমিল্লা |
২য় |
|
৩ |
রাতুল আসলাম |
মারকায |
৩য় |
গ্রুপ :
খ (কর্মী)
প্রতিযোগিতার বিষয় : হিফযুল হাদীছ
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
রিযওয়ানুল ইসলাম |
মারকায |
১ম |
|
২ |
সাজিদ |
মারকায |
২য় |
|
৩ |
আব্দুল হাদী |
মারকায |
৩য় |
প্রতিযোগিতার বিষয় : উপস্থিত বক্তৃতা
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
মুহিউদ্দীন |
রাজশাহী |
১ম |
|
২ |
আবু বকর সিদ্দিক |
রাজশাহী |
২য় |
|
৩ |
দ্বীন ইসলাম |
সাতক্ষীরা |
৩য় |
প্রতিযোগিতার বিষয় : ইসলামী জাগরণী
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
আবু বকর সিদ্দিক |
রাজশাহী |
১ম |
|
২ |
দ্বীন ইসলাম |
সাতক্ষীরা |
২য় |
|
৩ |
জাবিদুল ইসলাম |
বাগেরহাট |
৩য় |
গ্রুপ :
গ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য)
প্রতিযোগিতার বিষয় : উপস্থিত বক্তৃতা
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
পুরস্কার |
|
১ |
মুজাহিদুর রহমান |
সাতক্ষীরা |
১ম |
|
২ |
নাজমুন নাঈম |
রাবি |
২য় |
|
৩ |
আব্দুল্লাহ আল-মামুন |
গাইবান্ধা পশ্চিম |
৩য় |
বিশেষ
পুরস্কার ৫ জন
|
ক্র. |
প্রতিযোগীর নাম |
যেলা |
|
|
১ |
সাকিবুল হাসান |
দিনাজপুর পূর্ব |
|
|
২ |
আরীফুল ইসলাম |
কুমিল্লা |
|
|
৩ |
আব্দুল মুক্বীত |
রংপুর পশ্চিম |
|
|
৪ |
মুনাইম বিল্লাহ |
রাজশাহী |
|
|
৫ |
যহুরুল ইসলাম |
রাজশাহী |
|
সীরাত সেমিনার
সারিয়াকান্দি, বগুড়া, ৭ই আগস্ট, শুক্রবার : অদ্য বিকাল ৩-টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ‘যুবসংঘ’ সারিয়াকান্দি সাংগঠনিক উপযেলার উদ্যোগে এক সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল আযীযের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেযারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এছাড়া বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, বগুড়া যেলা সভাপতি আল-আমীন বিন সালেক ও ওমর ফারূক মাদানী প্রমুখ। অতঃপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।