সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 7 বার পঠিত

যুবসমাবেশ-২০২৬

৩৬ তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৬ উপলক্ষ্যে ইজতেমার ২য় দিন শুক্রবার সকাল ৯-টায় মারকাযের পূর্ব পার্শ্বস্থ প্যান্ডেলে ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। সমাবেশে স্বাগত বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অতঃপর বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আবদুল্ল­াহ ছাকিব, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্ল­াহ, অর্থ সম্পাদক আসাদুল্ল­াহ আল-গালিব, প্রচার সম্পাদক আব্দুন নূর, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ ও ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ প্রমুখ।

যেলা সভাপতি ও দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য পেশ করেন (১) রংপুর-পশ্চিম যেলা সভাপতি মতীউর রহমান (২) দিনাজপুর-পশ্চিম যেলা সভাপতি মীযানুর রহমান (৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল্ল­াহ আল-মামূন (৪) বাগেরহাট যেলা সভাপতি ওবায়দুর রহমান (৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আকরাম হোসাইন (৬) ঢাকা কলেজের সভাপতি মুকাররম হোসাইন (৭) বরিশাল যেলা সভাপতি মা‘ছূম বিল্লাহ (৮) চাঁদপুর যেলা সভাপতি অলিউল্লাহ (৯) কুষ্টিয়া-পশ্চিম যেলা সভাপতি মুহাম্মাদ আজবাহার ও (১০) কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্ল­াহ আল-মুছাদ্দিক। সমাবেশে ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ।

আলোচনা সভা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা : গত ১৭ই মে, রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক দাওয়াতী কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও দাওয়াতী সফর অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল মুছাদ্দিক, ‘যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ যেলার ভারপ্রাপ্ত সভাপতি হাফেয আব্দুর রায্যাক এবং ‘যুবসংঘ’ ঢাকা কলেজের সভাপতি মুকাররম মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিল সালাফী ফোরামের উপদেষ্টা মুহাম্মাদ রাফাত আনাম।

সেমিনার

(১) শাসনগাছা, কুমিল্লা : গত ১লা মে ২০২৬, শুক্রবার কুমিল্লার শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা সাংগঠনিক যেলার উদ্যোগে ‘আদর্শ রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সভাপতি মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ছফিউল্লাহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ আবু তাহের। সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলীম সরকার, ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াদুদ, ‘যুবসংঘে’র বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুন নূর। সেমিনারে আলোচকবৃন্দ ‘সকল বিধান বাতিল কর অহি-র বিধান কায়েম কর’ শ্লোগানকে সামনে রেখে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার এবং আদর্শ রাষ্ট্র গঠনে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃংখল ও উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয়।

(২) ঢাকা বিশ্ববিদ্যালয় : গত ৯ই মে ২০২৬, শনিবার দুপুর ২:৩০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ‘আল-‘আওন’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেয আব্দুল কাদেরের সঞ্চালনায় উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল মুছাদ্দিক। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী। সেমিনারে হাফেয আব্দুল্লাহ আল-মারূফ কর্তৃক উপস্থাপিত প্রবন্ধের ওপর প্যানেল আলোচক হিসাবে মূল্যবান আলোচনা পেশ করেন ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোডে’র্র কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, আল মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম এবং আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডাঃ শওকত হাসান, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও ইসলামিক দাঈ ও উদ্যোক্তা আহমেদ আরেফীন। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ যাবৎকালে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ইতিহাসে সবচেয়ে সফলতম প্রোগ্রাম।



আরও