সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 1596 বার পঠিত

১. বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ?

উত্তর : প্রায় ১২ ভাগ।

২. রেল মন্ত্রণালয় কত সালে গঠন করা হয়?

উত্তর : ২০১১ সালে যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙ্গে রেল মন্ত্রণালয় গঠন করা হয়।

৩. ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কত সালে?

উত্তর : ১৬১০ সালে।

৪. কোন স্থানকে ২০১৬-২০১৭ সালের জন্য ‘সার্ক’ সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়?

উত্তর : বগুড়া জেলার মহাস্থানগড়কে।

৫. নির্মাণাধীন  ‘পদ্মা সেতু’ কোন দু’টি যেলা সংযুক্ত করেছে?

উত্তর : মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।

৬.  বাংলাদেশে বর্তমান মাথাপিছু আয় কত?

উত্তর : ১৪৬৬ মার্কিন ডলার।

৭. বাংলাদেশের বর্তমান মানুষের গড় আয়ু কত?

উত্তর : ৭০.৭ বছর।

৮. বাংলাদেশের প্রথম সংবাদপত্র কি?

উত্তর : দৈনিক আযাদ।

৯. বাংলাদেশে সাংবাদিকতার জনক কে?

উত্তর : আযাদ পত্রিকার সম্পাদক মাওলানা আকরম খাঁ।

১০. বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গকিলোমিটার ?

উত্তর : ৬০১৭ বর্গকিমি।

১১. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোন সালে স্থাপিত হয়?

উত্তর : ১৯৭৫ সালে ।

১২. বাংলাদেশের বিশ্ববিদ্যলয়েসমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম কি?

উত্তর : UGC।

১৩. প্রস্তাবিত ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি’ কোন নদীর তীরে স্থাপিত হবে?

উত্তর : পশুর ।

১৪. ‘বরেন্দ্র জাদুঘর’ কোথায় অবস্থিত?

উত্তর : রাজশাহীতে।

১৫. ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-এর বর্তমান মহাপরিচালক কে?

উত্তর : মেজর জেনারেল আবুল হোসেন।

১৬. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?

উত্তর :  ১৬.২৯ কোটি।

১৭. ‘কাটার মাস্টার’ নামে খ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন ?

উত্তর : ১৩ উইকেট।

 

 



আরও